নিউজ ডেস্কঃ
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শেষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক মেয়র এর পদ থেকে আজ১১ মে বৃহস্পতিবার বিকাল তিনটায় স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছে পদত্যগ পত্র জমা দেবেন।
আসন্ন ১২ই জুনের নির্বাচনে অংশগ্রহণের জন্য মেয়াদ পূর্তির পাঁচ মাস আগে তিনি পদত্যাগ করছেন।
সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী মেয়র পদে দায়িত্ব থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবেন তাই নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হচ্ছে।
আগামী ১৬ ই মে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিবেন।
২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণ করেন।