কেসিসির উদ্যোগে দিনব্যাপী নগরীর খালিশপুর থানা এলাকার দখলদার অপসারণ 

 

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী নগরীর
খালিশপুর থানা এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে দখলদারদের অপসারণ
কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট
জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত
হয়।
অবৈধ দখল অপসারণকালে চরেরহাট মেইন রোডে সড়কের উপর নির্মাণ
সামগ্রী রাখার অপরাধে কাজী মনিরুজ্জামান-কে ২ হাজার টাকা,
বিআইডিসি রোডে জ¦ালানী কাঠ রাখার অপরাধে ইমন শিকদার-কে ২
হাজার ৫’শ টাকা এবং সড়কের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে
রফিকুল ইসলাম-কে ১ হাজার ৫’শ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা
হয়। এছাড়া অভিযানকালে চরেরহাট, আলমনগর ও পিপলস গোলচত্বর এলাকার
অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি ও খালিশপুর
থানার পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ
অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে। খবরঃ বিজ্ঞপ্তির