কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর সহযোগী মোল্লা মাসুদ গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ
সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর সহযোগী মোল্লা মাসুদ গ্রেপ্তার হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অপরাধ জগতের এই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিকেল ৫টায় এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও আইএসপিআর জানায়।অনলাইন।

জানা গেছে , গেল দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত, মীর মহিউদ্দিনের বাড়ির পেছনের একটি বাড়ি ভাড়া নেয় তারা। ওই বাসার নিচ তলায় তারা থাকতেন। হঠাৎ ভোররাতে বাড়িটিতে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষণ পর দুজনকে আটক করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যান তারা।

স্থানীয়দের কয়েকজন গণমাধ্যমকে জানিয়েছেন ,সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। তখন সেনাসদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং অন্য এক যুবককে হাত বেঁধে গাড়িতে তোলেন। সেনা সদস্যদের একজন বলেন অভিযানে সুব্রত বাইনকে আটক করা হয়েছে।

’