নিউজ ডেস্কঃ
গত ৩০ জুন কুয়েতে শেষ হয় সাধারণ ক্ষমার মেয়াদ। সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ না করে দেশটিতে এখনও বিভিন্ন দেশের ৮৫ হাজার অবৈধ অভিবাসী রয়ে গেছে। অবৈধ অভিবাসীদের ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। দেশটির বিভিন্ন এলাকায় চলমান রয়েছে গ্রেপ্তার অভিযান।
দেশটি স্থানীয় গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে উল্লেখ করা হয় সোমবার (১ জুলাই) ভোর রাতে এবং সন্ধ্যায় প্রবাসী অধ্যুষিত কুয়েতে বিভিন্ন এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী।