বিনোদন ডেস্ক
কলকাতার অভিনেত্রী সোনালি চক্রবর্তী। সোমবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন ।
তিনি কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা শংকর চক্রবর্তীর স্ত্রী।
সোনালির মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার বিনোদন অঙ্গন। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। .তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র “দাদার কীর্তি”, “সংসার সংগ্রাম” ইত্যাদি।
চলচ্চিত্র ছাড়াও “জননী”, “গাঁটছড়া” ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। অনলাইন।
নব্বইয়ের দশকের একাধিক বাংলা ছবিতে অভিনয় করার পরও ২০০২ সালে ‘হার জিত’, ২০০৮ সালে ‘বন্ধন’-এর মতো বেশ কিছু হিট ছবিতে দেখা গিয়েছিল সোনালিকে।