এ এক আজব দেশে এখন আমাদের বসবাস!

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার ২১ জুলাই ‘২৫ ‘এফ-৭ বিজেআই’

বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল (২২ জুলাই) শোক দিবস ঘোষণা করা হয়। ওই দিন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আহ্বানে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করা হয়। সেখানে শোক দিবস অপেক্ষা “ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে একমত দলগুলো”। এমন তথ্য গনমাধ্যমকে জানান আইন উপদেষ্টা।

যেখানে সন্তান হারা বাবা- মায়ের আহাজারিতে আকাশ-বাতাস প্রকম্পিত! যেখানে কেউ বুকের ধন -সন্তান হারানোতে মায়েরা পাগলপ্রায়। কেউবা স্বজন হারানোর বেদনায় কাতর।

সেখানে তারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে মনে হয় মানসিক ভাবে – অতিমাত্রায় চিন্তিত ।জনমনে প্রশ্ন -” মানসিক ট্রমা” তে পড়ে যাননি তো …. এ এক আজব দেশে এখন  আমাদের বসবাস! আল্লাহ আমাদের সহায় হউন। আমিন।

ছবিঃ শোক দিবসের বৈঠক শেষে ড. ইউনুসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।