এ্যাড. মঞ্জুরুল ইমামকে (মরনত্তর) একুশে পদক দেয়ায় প্রদান করায় খুলনা আ’লীগের কৃতজ্ঞতাআওয়ামী লীগ কার্যালয় : ১২ ফেব্রুয়ারি ’২৩ খ্রি.
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব এ্যাড. মঞ্জুরুল ইমামকে একুশে পদক প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি এবং পদক কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অর্জনকে চির অম্লান করে রাখতে এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নে যাঁরা সমাজ ও রাষ্ট্রে মানুষের পাশে থেকে বিশেষ অবদান রেখেছেন তাদের মূল্যায়ন করে সম্মানিত করা হয়েছে। এজন্য খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। একই সাথে অভিনন্দন জানিয়েছেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের পরিবারবর্গ, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং মনজুরুল ইমাম মঞ্চ নেতৃবৃন্দরা হলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।খবরঃ বিজ্ঞপ্তির