এলপি গ্যাসের দাম আবারো বাড়ল

নিউজ ডেস্কঃ
চলতি সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১২৮৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১১৪০ টাকায় বিক্রি হয়ে আসছিল।

রোববার বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

সমন্বয়কৃত মূল্য আজ (রোববার) সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এছাড়াও সরকারি এলপিজি’র ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজি’র মূল্য সমন্বয়ের সাথে Saudi CP’র সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজি’র মূল্য অপরিবর্তিত থাকবে। তথ্যঃ অনলাইন।

নতুন সমন্বিত দাম অনুসারে, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজির দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা। যা গত মাসে ছিল ৫২ টাকা ১৭ পয়সা।