এবার সেন্সর বোর্ডে আটকে গেল শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্কঃ
বলিউড বাদশা শাহরুখ খান তার ‘পাঠান’ সিনেমার প্রথম গান মুক্তির পর থেকেই বিতর্কের ঝড় ওঠে। প্রথম দিন থেকেই বয়কট দাবির মুখে রয়েছে এই সিনেমাটি। গেরুয়া বিকিনি পরার জন্য ‘বেশরম রং’ গানটি ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। এবার সেন্সর বোর্ডে আটকে গেল ‘পাঠান’।বলিউড বাদশা শাহরুখ দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন। পাঠান প্রথম দিন থেকেই বয়কট দাবির মুখে রয়েছে এই সিনেমাটি। গেরুয়া বিকিনি পরার জন্য ‘বেশরম রং’ গানটি ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। এবার সেন্সর বোর্ডে আটকে গেল ‘পাঠান’।

ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনতে বলেছে ‘পাঠান’ সিনেমায়। সিবিএফসির চেয়ারপার্সন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সঙ্গে বেশ কয়েকটি সিনেমার দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু বোর্ডের গাইডলাইন অনুযায়ী বাদ পড়ে যায় বেশ কয়েকটি দৃশ্য। সেই নির্দেশই দিয়েছে বোর্ড। সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাওয়ার কথা ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবি মুক্তির আগে ফাইনাল ভার্সন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। তথ্যঃ অনলাইন।

এদিকে ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ করে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।