নিউজ ডেস্কঃ
কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের পর শুরু হওয়া যৌথ অভিযানে রুমার বেথুলপাড়া থেকে গতকাল মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। । সিয়াম বম রুমা সদর ইউনিয়নের মৃত থন আলহ বমের ছেলে। গ্রেপ্তারের পর বুধবার (১০ এপ্রিল) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত কয়েকদিনে যৌথবাহিনীর অভিযানে আটক ১৭ নারী সদস্যসহ ৫২ জনকে সোমবার (৮ এপ্রিল) বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবারের (৯ এপ্রিল) মধ্যে তাদেরকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এদিন বিকেল সাড়ে ৪টায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন। তথ্যঃ অনলাইন।