খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উড্ডয়ন ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং দুপুরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেব গড়ে তুলতে লেখাপড়া যেমন জরুরী তেমনি খেলাধুলাও জরুরী। খেলাধুলা শিশুদের দৈহিক গঠন ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সুকুমার বৃত্তির উন্মেষ ঘটায়। সে কারণে শিার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা দরকার। সিটি মেয়র আরো বলেন, নতুন প্রজন্মকে জাতির নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে যা যা প্রয়োজন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। তিনি দু’হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত জাতিতে পরিণত করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ অঙ্গীকার বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, আশফাকুর রহমান কাকন, মোঃ হাফিজুর রহমান মনি, সংরতি আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, মাজেদা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিা-খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্য প্রফেসর এম আবুল বাশার মোল্লা, মাধ্যমিক ও উচ্চ শিা খুলনার উপ-পরিচালক এ এস এম আব্দুল খালেক, জেলা শিা অফিসার খোন্দকার রুহুল আমীন ও সদর থানা মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন। অন্যান্যের মধ্যে কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ-এর প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হান্নান, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ ইমরুল কায়েসসহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মো: নাজিম উদ্দিন, শেখ মুস্তাফিজ আলী, রেজবিনা খানম সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির