ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমানউল্লাহ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিকেল ৫টার দিকে তিনি মারা গেছেন। বার্ধক্যজনিত জটিলতায় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আজ শুক্রবার জুমা’র নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আমানউল্লাহ খান ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ইউএনবি দেশের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা যা ১৯৮৮ সালে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে সংবাদ বিনিময়ের প্রধান অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।