আমরা বৃহত্তর খুলনাবাসী’র উদ্যোগে খুলনা নগরীতে ডেঙ্গু,চিকনগুনিয়া রোগ বিস্তার প্রতিরোধে “মশকনিধন ও পরিস্কার – পরিচ্ছন্ন অভিযান এর কার্যক্রম ২০২৫ আজ ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় খুলনা নগরীর ১৯ নং ওর্য়াড অফিস চত্বর থেকে শুরু হয় । মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি অফিসার মোঃ অহিদুজ্জামান খান, ১৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক মুকুল ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক কচির সঞ্চালনায় মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটাঃ সরদার আবু তাহের, কবি সৈয়দ আলী হাকিম, এস এম মিজানুর রহমান, সিরাজুল ইসলাম লিটন,ইঞ্জিঃ নাজমুল হুদা, মনির হোসেন, এসএম মনোয়ার হোসেন লাভলু, রুহুল আমিন মিঠু, মীর কাউসার মিজু,রোটাঃ এস ওয়াহিদুল রহমান বাবু, মোঃ ফিরোজ আহমেদ, জি এম ফারুক, মোঃ আজিজুল হক, মোঃ কামরুল ইসলাম কচি,এমএম হাসান, সাঈদা পারভিন,সাংবাদিক মোঃ আনিস উদ্দীন, সুমন দে,আফরিদুল ইসলাম, নাজমুল তারেক তুষার, রবিউল ইসলাম রবি প্রমুখ । মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানকালে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ নির্মূল করা সম্ভব না হলেও এই রোগের বিস্তার রোধে নিজ বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিস্কার করার পাশাপাশি মশা প্রজনন স্থান ধ্বংস করতে পারলে এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব । খবরঃ বিজ্ঞপ্তির