নিউজ ডেস্কঃ
বিএনপি চলমান অবরোধ কর্মসূচি আবারও বাড়ল। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। একদফা দাবি আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিল দলটি।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। অনলাইন।