আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ‘রিমাল’ ক্ষতিগ্রস্ত কয়রা এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

ছবির ক্যাপশন ঃ আইএফআরসি’র প্রেসিডেন্ট কেট ফোর্বস রোববার ঘূর্ণিঝড় ‘রিমাল’এ ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঘূর্ণিঝড় কবলিত জনগোষ্ঠীর সাথে মতবিনিময়, বিশুদ্ধ পানি বিতরণ  কার্যক্রম ও চিকিৎসা কার্যক্রম প্রত্যক্ষ করেন।

বিশে^র ১৯১টি দেশের জাতীয় রেড ক্রস/রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর প্রেসিডেন্ট কেট ফোর্বস রোববার ঘূর্ণিঝড় ‘রিমাল’এ ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করেন এবং  ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঘূর্ণিঝড় কবলিত জনগোষ্ঠীর সাথে মতবিনিময়, বিশুদ্ধ পানি বিতরণ  কার্যক্রম ও চিকিৎসা কার্যক্রম প্রত্যক্ষ করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম. ইউ. কবীর চেীধুরী, আইএফআরসি প্রেসিডেন্টের উর্ধতন গণসংযোগ উপদেষ্টা সুজান মালান্দ্রিনো, আইএফআরসি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ, আইএফআরসি বাংলাদেশের ডেলিগেশন প্রধান আলবার্তো বোকানেগ্রা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স পরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক শাহীনুর রহমান, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুজ্জামান, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, নির্বাহী সদস্য ফারহানা হালিম, ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন  কবীর, ইউনিট লেভেল কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ, যুব রেড ক্রিসেন্টের মোস্তাকিম বিল্লাহ মুহিত শেখ লাবিব অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে আইএফআরসি’র প্রেসিডেন্ট কেট হোর্বস বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সবরকম সহযোগিতা করে। আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা ও সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা সহযোগিতা করে।
আইএফআরসি’র প্রেসিডেন্ট কয়রা এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম প্রত্যক্ষ করেন। খবরঃ বিজ্ঞপ্তির