নিউজ ডেস্কঃ
আনসার সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতে সচিবালয়ের সামনে সংঘর্ষ হয়েছে। এরই মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে প্রাপ্ত জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে এখন কাজ করছে সেনাবাহিনী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অভিযোগ সমন্বয়ক সারজিস আলমসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
রোববার দুপুর থেকেই বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় সচিবালয়, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় ব্যারিকেড দিয়ে আন্দোলন করছিলেন তারা।
ফলে যান চলাচল বন্ধ হয়ে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তাদের দাবির মধ্যে রেস্ট প্রথা বাতিল, জাতীয়করণের দাবি অন্যতম।
এর আগে, বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের সাথে বৈঠক শেষে জানিয়েছিলেন, রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনলাইন ।
এ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে বলে তিনি জানান।