আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ এ মহান বিজয় দিবস-২০২৪ উদ্‌যাপন

আজ ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ,
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিবসটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয় যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ ও জেলা কর্তৃক পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রেঞ্জ ও জেলা কার্যলয়ের কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০.৩০ ঘটিকায় আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে ঘিরে ‘আধার পেরিয়ে’ ও ‘গণমুক্তি অনিবার্য’ নামক প্রমান্যচিত্র প্রর্দশনের ব্যবস্থা করা হয়। এ সময় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রদত্ত বানী সকল স্তরের সদস্যদের মাঝে পাঠ করে শোনানো হয়। প্রমান্যচিত্র প্রর্দশনের সময় খুলনা রেঞ্জ ও জেলা কার্যলয়ের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বাদ যোহর নামাজের পর মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সকল মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দুপুরে খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয় কতৃক আয়োজিত প্রীতিভোজের আয়োজন করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির