ফাইল ছবি।
খুলনা মহানগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৪ পালিত হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ২৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করবেন।
নগরীর ৫৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১২ বছর বয়সী ৯৩ হাজার ৮’শ ৭২ জন এবং ১২ থেকে ১৬ বছর বয়সী ৫৫ হাজার ৮’শ ৯৮জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির