‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল ২০ অক্টোবর খুলনায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস, ২০২৫ পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে ঐদিন সকাল সাড়ে নয়টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। পরে সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে এসকল তথ্য জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির