অ্যাডভোকেট মঞ্জিলুর রহমান মল্লিকের ইন্তেকাল।। জানাজা ও দাফন সম্পন্ন

প্রতিবেদকঃ
খুলনা জেলা কৃষক লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জিলুর রহমান  মল্লিক ( লিটিল) আজ বেলা সাড়ে তিনটার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) ।তার বয়স হয়েছিল (৫৯) বছর। মৃত্যুকালে তিনি ১ পুত্র-কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পারিবারিক সুত্র জানায় , আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দুপুরের খাওয়া -দাওয়া সেরে তার বাসা ( সুন্দরবন সরকারি কলেজ সংলগ্ন )
হতে বাইরে যান ।এরপর পরিবারের কাছে খবর আসে তিনি অজ্ঞান হয়ে পড়েছেন।অজ্ঞান অবস্থায় পরিবারের লোকজন তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট মঞ্জিলুর রহমান মল্লিক খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং খুলনা জেলা কৃষকলীগের সহ-সভাপতি।

মরহুম মঞ্জিলুর রহমানকে পৈতৃক গ্রামের বাড়ি
(খুলনা বটিয়াঘাটা উপজেলা) আমিরপুর নেয়া হয়েছে। সেখানে এশার পর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।