অগ্রণী ব্যাংকের (অব:) কর্মকর্তা মারুফ হোসেন বুলবুলের ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকঃ
অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও নওয়াপাড়ার সিডলো ইন্ডাস্ট্রিজে বর্তমানে চাকরিরত শেখ মারুফ হোসেন বুলবুল (৬৯) গতকাল সন্ধ্যায় নওয়াপাড়া রেল স্টেশনে ট্রেনে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া এলাহী রাজিউন ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে,গতকাল সন্ধ্যায় অফিস থেকে বাড়ি যাওয়ার সময় নওয়াপাড়া রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের চাকার তলায় পড়ে ব্যাংকার মারুফ হোসেনের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়।বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক মরহুম ডাক্তার গোলাম হোসেনের বড় ছেলে সদালাপী – বিনয়ী এই শেখ মারুফ হোসেন বুলবুল ।

উল্লেখ্য, বৈদেশিক বাণিজ্য বিভাগে দক্ষ এই কর্মকর্তা অগ্রণী ব্যাংক থেকে স্বেচ্ছা অবসর নিয়ে তিনি সোসাল ইসলামী ব্যাংকে পরে নওয়াপাড়ার সিডলো ইন্ডাস্ট্রিজে চাকরিরত ছিলেন।মৃত্যুকালে তিনি ২ সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বাদ জুম্মা তারা বাড়ি সংলগ্ন টুটপাড়া জামে মসজিদে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।