বিশ্ব তামাকমুক্ত দিবসে খুলনায় তামাকবিরোধী অভিযান

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপনের পরবর্তী সময়ে খুলনা জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির উদ্যোগে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। আজ বিকালে খালিশপুর হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন Japan Tobacco International (JTI)-এর স্থানীয় ডিপোতে এ অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এবং রিজওয়ানুর রশিদ। অভিযানকালে ডিপোতে বিপুল পরিমাণ তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণামূলক অবৈধ সামগ্রী সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ও সংশোধনী ২০১৩’-এর ৫ এর ১(খ) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে কারিগরি সহায়তা প্রদান করেন খুলনা জেলা ও বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং কাজী মোহাম্মদ হাসিবুল হক। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ৭২৬টি ম্যাচবক্স, ১৭৫টি চশমা, ৩৫০টি সিগারেট কাভার, ৮৮টি গ্যাস লাইট, ৬৫টি গিফট বক্স, ৫টি গেঞ্জি এবং ২০০টি লিফলেট ও ব্ল্যাংক প্যাকেট। এসব সামগ্রী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে জনস্বাস্থ্য আইন লঙ্ঘন করে অবৈধভাবে সংরক্ষণ করা হচ্ছিল। পরে এসব মালামাল জেলখানাঘাট এলাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করা হয়। অভিযানে সহায়তা করেন খুলনা সদর থানা ও খালিশপুর থানা…

বিশ্ব দুগ্ধ দিবস আজ

আজ ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে ১ জুন সকাল ১০টায় খুলনার…

কেসিসির পরিচালনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট-কাল উদ্বোধন

ফাইল ছবি। খুলনা সিটি কর্পোরেশনের পরিচালনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট-২০২৫ আগামীকাল উদ্বোধন করা…

খুলনা জেলার কয়রায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে হত্যাকান্ডের ঘটনায় বড় ভাই গ্রেফতার

গত ৩০ মে ২০২৫ খ্রিঃ খুলনা জেলার কয়রা থানাধীন উলা গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই…

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (শনিবার) খুলনায়…

খুলনার অনলাইন নিউজ পোর্টালের অফিস পরিদর্শন করলেন পিআইডি প্রতিনিধিদল

তথ্য অধিদফতর (পিআইডি), ঢাকার উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি…

খুলনা পিআইডি’র আয়োজনে তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আজ (শুক্রবার) সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলনকক্ষে…

সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা আতিক নগদের সবকিছু সামলাচ্ছেন 

নিউজ ডেস্কঃ “সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ। ডেপুটি সিইও…

খুলনা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

খুলনা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৫, খুলনা সমাজ সেবা অধিদপ্তরে কনফারেন্স রুমে আঞ্চলিক ব্যবস্থাপক খলিফা মিজানুর…

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ৩১ মে

খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ৩১ মে শনিবার…