নিউজ ডেস্কঃ
“সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ। ডেপুটি সিইও এবং আতিক মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন। নগদ ভবনের ৬ তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক। অথচ তিনি নগদের কোনো কর্মকর্তা নন। অনুসন্ধানে জানা গেছে, নগদের পরিচালনা বোর্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পর থেকেই আতিক মোর্শেদ নগদে গিয়ে অফিস করছেন। কখনো কখনো সিইও’র চেয়ারে বসছেন। সম্প্রতি তিনি তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন। চাকরি দিয়েছেন নিকট আত্মীয়দেরও। নগদ সূত্র বলছে, গত এক সপ্তাহ ধরে নগদে সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি সিইও মুয়ীজ নাসনিম ত্বকি (আগে ছিল চিফ স্ট্যাটেজি অফিসার)’র রুমে বসে বৈঠক করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আতিক মোর্শেদ ও ডাক বিভাগের ডিপিএমজি খন্দকার শাহনুর সাব্বির।” তথ্যঃ সোশ্যাল মিডিয়া ।