বলিউড তারকা শাহরুখ খান শুটিংয়ে নাকে চোট লেগে দুর্ঘটনার শিকার

বিনোদন ডেস্কঃ
লিউড তারতা শাহরুখ খান
আমেরিকার লস অ্যাঞ্জেলসে শুটিংয়ে থাকা কালে দুর্ঘটনার শিকার হয়েছেন।
‘পাঠান’ খ্যাত এই সুপারস্টার সম্পর্কে মঙ্গলবার দুপুরে এই দুঃসংবাদটি গণমাধ্যমে আসে।

জানা গেছে, শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে নাকে মারাত্মক চোট পেয়েছেন শাহরুখ। আমেরিকাতেই হয়েছে অস্ত্রোপচার। তবে বর্তমানে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন বলেই খবর।

একটি সূত্রের বরাতে ই-টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে,‘শাহরুখ লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন এবং তিনি সেই সময় নাকে চোট পান। তার রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ অনলাইন।
সূত্রটি আরও জানায়, তার টিমকে চিকিৎসকরা জানিয়েছিলেন যে উদ্বেগের কিছু নেই তবে রক্তপাত বন্ধ করার জন্য একটি ছোট অস্ত্রোপচার করতে হবে। অপারেশনের পর শাহরুখ খানকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে। এখন তিনি দেশে ফিরে এসেছেন এবং অনেকটাই সুস্থ আছেন।