শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের খুলনার সফরসূচি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান নয় দিনের সফরে  আজ ২৭ জুন রাতে খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৮ থেকে ৩০ জুন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনার জনগণের সাথে ঈদুল আযহা উদযাপন করবেন। তিনি ১ জুলাই নিজ বাসভবনে নেতা-কর্মীদের মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রী ২ জুলাই দুপুর ১২টায় খুলনার খালিশপুর শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং দপ্তর পরিদর্শন করবেন। তিনি ৩ জুলাই দুপুর ১২টায় খুলনা শিল্প সম্পর্ক শিক্ষায়তন পরিদর্শন করবেন।

প্রতিমন্ত্রী ৪ জুলাই বিকাল তিনটায় ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন। ৫ জুলাই রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন । খবরঃ বিজ্ঞপ্তির