শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালুর আজ মৃত্যুবার্ষিকী, খুলনায় বিভিন্ন কর্মসূচি

ফাইল ছবি।

আজ ২৭ জুন-’২৩, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু’র ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ সকাল ১১টায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

খুলনা প্রেসক্লাবের সকল স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্যদেরকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির