দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে অস্ত্রধারী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা, ভাংচুর ও পত্রিকার সম্পদককে জীবননাশের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা।
এক বিবৃতিতে ফোরামের নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ সম্পাদিত এই পত্রিকা অফিসে দিনের বেলায় ধারালো অস্ত্র নিয়ে ঢুকে সন্ত্রাসীদের এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকিস্বরূপ। নেতৃবৃন্দ বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিদাতার হলেন, ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, উপদেষ্টা বেগম ফেরদৌসী আলী, এস এম নজরুল ইসলাম, মোহাম্মদ আলী সনি, আসিফ করিব ও এস এম সাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ আবু হাসান, সহ-সভাপতি ফারুক আহমেদ, মোঃ সাহেব আলী, মামুন রেজা ও মোঃ শাহ আলম, যুগ্ম সম্পাদক মল্লিক সুধাংশু ও মোঃ হুমায়ুন কবীরসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
কেসিআরএ’র নিন্দা
দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশসংযোগ পত্রিকা অফিসে সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক দেশসংযোগ অফিসে হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির