ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত সিটি নির্বাচনে তা প্রমাণিত হয়েছেঃ তালুকদার খালেক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত সিটি নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের ঐক্যবদ্ধ নেতাকর্মীরা যে কোন ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে তার প্রমান তারা দিয়েছে। তবে আরো সতর্ক থাকতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা আন্তজার্তিক ষড়যন্ত্র শুরু করেছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম ও কর্মদক্ষতার কারণে আমরা বিজয়ী হয়েছি। আগামী সংসদ নির্বাচনেও আপনাদের এভাবে কাজ করতে হবে। সে লক্ষে এখন থেকেই সাংগঠনিক কাজ চালিয়ে যেতে হবে। তিনি নগরবাসির উদ্দেশ্যে বলেন, আমি নগরবাসিকে যেসকল অঙ্গীকার দিয়েছি তা যে কোন মূল্যে বাস্তবায়ন করবো। তবে এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত নবনির্বাচিত সিটি মেয়র ও সদর থানার অন্তর্গত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, এ্যাড অলোকা নন্দা দাস, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মাহবুুবুল আলম বাবলু মোল্লা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মঈনুল ইসলাম নাসির, বাবুল সরদার বাদল, আতাউর রহমান শিকদার রাজু, মো. আযম খান, শেখ এশারুল হক, মুন্সি সেলিম হোসেন, মো. শিহাব উদ্দিন, মো. নজরুল ইসলাম তালুকদার, মো. ফয়েজুল ইসলাম টিটো, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. মিজানুর রহমান, নুরিনা রহমান বিউটিসহ সদর থানার সকল ওয়ার্ডের সেন্টার কমিটির আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ।
অনুষ্ঠানে সদর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেকসহ সদর থানা আওয়ামী লীগের ২২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভিন জলিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। খবরঃ বিজ্ঞপ্তির