রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে চীনা জাহাজ

নিউজ ডেস্কঃ

দেশের মোংলা সমুদ্র বন্দরে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে চীনের পতাকাবাহী ‘এমভি জে হ্যায়’ নামের একটি জাহাজ পৌঁছেছে।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে জাহাজটি আজ শনিবার ১০ জুন ভোর ৫টার দিকে বন্দরের হারবাড়ীয়া চ্যানেলের ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। ছোট লাইটারেজ জাহাজে কয়লা খালাস করে বিদ্যুৎ কেন্দ্র নেওয়া হচ্ছে।

জানা গেছে। বর্তমানে পর্যাপ্ত কয়লার মজুদ রয়েছে। কয়লা আমদানি একটি চলমান প্রক্রিয়া। এলসি খোলার সমস্যা না হলে আমাদের কয়লা আমদানি এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে।

এর আগে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি শুক্রবার রাতে বন্দরের আউটারেজে পৌঁছায়।

জাহাজটি ভেড়ার সঙ্গে সঙ্গেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ। খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে।