বিশিষ্ট সমাজ সেবক শাহজালাল বাবলুর ইন্তেকাল

প্রতিবেদকঃ

খুলনা মহানগর বিএনপির সিনিয়র  নেতা ও বিশিষ্ট সমাজ সেবক
শাহজালাল বাবলু আজ রোববার বিকেল সাড়ে ৪ টায়  খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
মৃত্যুকালে তিনি পরিবারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা আজ এশাবাদ খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হইবে। সকলকে নামাজে জানাজায় শরিক থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো।