খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বৃহস্পতিবার সকাল
সাড়ে ৯টায় নগর ভবনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা
প্রদান করেন।
উল্লেখ্য, গত ৬ মে নগরীর মহেশ্বরপাশার শান্তিনগরে অগ্নিকান্ডে ৮টি পরিবারের
বসতঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। সিটি মেয়র তাৎক্ষণিক অগ্নিকান্ডে
ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের
সহায়তার আশ্বাস প্রদান করেন। সিটি মেয়র ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে
পরিবার প্রতি নগদ ১০হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার অনুদান তুলে দেন।
কেসিসি’র কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাকসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগণ এ সময়
উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির