নিউজ ডেস্কঃ
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক
আসন্ন কেসিসি নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগ করেছেন ।আজ বৃহস্পতিবার বিকালে ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিকালেই মেয়রের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার আইন অনুযায়ী, মেয়র পদে দায়িত্বে থাকা ব্যক্তি নির্বাচনে প্রার্থিতার
অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তালুকদার আবদুল খালেক। আইন অনুযায়ী চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত মেয়রের দায়িত্ব পালনের কথা রয়েছে। কিন্তু আইনী জটিলতার কারণে ৫
মাস কম দায়িত্ব পালন করতে হয়েছে মেয়রকে।
এর আগে ২০০৮ | সালে তিনি প্রথমবার মেয়র ছিলেন।