এস এম এ রব স্মৃতি পরিষদের উপদেষ্টা ও আরাফাত প্রকল্পের স্বত্বাধিকারী এসএম
আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন
উদ্দেশ্য মূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এস এম এ রব
স্মৃতি পরিষদ নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার সকালে সংগছনের এক জরুরী সভায় এ
প্রতিবাদ জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,সমাজের একজন প্রতিষ্ঠিত
ব্যবসায়ীর সম্মান ক্ষুণ্য করতে সাংবাদিক আবু তৈয়ব মুন্সির নিজের ফেসবুক
পেজে উদ্দেশ্যমূলক তথ্য প্রচার করা হয়েছে। সাংবাদিক আবু তৈয়বের অনৈতিক
প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে
মিথ্যা বানোয়ার উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করেন। যা সংবাদপত্র বা গণমাধ্যমের
নীতিমালা বিরোধী বলে আমরা মনে করছি।
অনতিবিলম্বে এই পোস্ট ডিলেট না করলে এস এম এ রব স্মৃতি পরিষদের উদ্যোগে
পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনের সভাপতি আলহাজ¦ চ ম মুজিবুর রহমানের এর সভাপতিত্বে সাধারণ
সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা
অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ১৭ নং ওয়ার্ড
কাউন্সিলর এস এম হাফিজুর রহমান, উপদেষ্টা এস এম আকিল উদ্দিন, নিজামুর
রহমান লালু, ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, এম এ গফফার খান প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির