নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা চার দিনের সফরে আজ ৭ মে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ৮ মে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি ৯ মে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করবেন।
১০ মে বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির