খুলনা প্রেসক্লাব পরিদর্শনে  ঈশ্বরদীর সাংবাদিক নেতৃবৃন্দ

ছবির ক্যাপশন: খুলনা প্রেসক্লাবের বিভিন্ন স্থাপনা বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেন ঈশ^রদী’র সাংবাদিক নেতৃবৃন্দ।

খুলনা প্রেসক্লাবের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন ঈশ^রদী’র সাংবাদিক নেতৃবৃন্দ। ঈশ^রদী প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধি, স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সমন্বয়ে ১৬ সদস্যের প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে আসেন। এ সময় তারা খুলনা প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সৌজন্য সাক্ষাৎকালে বক্তৃতা করেন ঈশ^রদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন, সহ-সভাপতি কে এম আবুল বাশার, মাহাবুবুল হক দুদু ও আব্দুল মান্নান টিপু, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ^াস, সেলিম সরদার ও মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক সুনীল কুমার দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ^রদী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মেহেদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ  জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, নির্বাহী সদস্য মোঃ আলমাস আলী, মোঃ আহসান হাবীব ও ওয়াহেদুজ্জামান টিপু ও খুলনা প্রেসক্লাবের সদস্য মোঃ মোস্তফা সরোয়ার প্রমুখ। পরে তারা খুলনা প্রেসক্লাবের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।খবরঃ বিজ্ঞপ্তির