বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, খুলনার নেতৃবৃন্দের সাথে সিটি মেয়রেরশুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ আজ মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে সিটি মেয়র আগত নেতৃবৃন্দের নিকট মহানগরীর উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খুলনা মহানগরীর উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন। কিন্তু করোনা সংক্রমণের কারণে প্রায় ২ বছর সকল প্রকার উন্নয়ন কাজ বন্ধ থাকায় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ-খুলনা জেলা শাখার সভাপতি ডা. অরুণ কান্তি মন্ডল, সধারণ সম্পাদক জয়দেব পাল, কেসিসি’র ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রাক্তন উপপরিচালক ডা. সুষেন হালদার, আঞ্চলিক হাস প্রজনন খামারের প্রাক্তন সহকারী পরিচালক শংকর প্রসাদ মন্ডল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. স্বপন কুমার রায়, সাবেক ব্যাংক কর্মকর্তা নিখিল রঞ্জন সরকার, কৃষিবিদ রণজিৎ কুমার, ডা. মেহেদী হাসান, ডা. বঙ্কিম কুমার হালদার, মো: ফরিদুজ্জামান, মহাদেব চন্দ্র সাহা, কাজী জাহাঙ্গীর হোসেন, মো: মনোয়ার হোসেন খান, মো: মোসাদ্দেক হোসেন, শামীম আরা নীপা, শারমিনা শামিম, মো: ইলিয়াস হোসেন, মো: নুরুল ইসলাম, রবিউল ইসলাম, এস এম মিজান মাহমুদ, জাকিয়া সুলতানা, মো: ইনসাদ ইবনে আমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির