খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক-এর পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন ওযার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
সিটি মেয়র নগরীর ১নং ওয়ার্ডের মানিক তলা, ৩নং ওয়ার্ডের পাঠ গোডাউন, ৫নং ওয়ার্ডের বীণাপানি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ড কার্যালয়ে এবং ৬ নং ওয়ার্ডের আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে ঈদবস্ত্র বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, কাউন্সিলর মোঃ আব্দুস সালামসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।