খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রিন্ট কপি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন সংগঠনের ক্ষোভ 

 

খুুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ সম্পাদিত ‘দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রিন্ট কপি ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবে নেতৃবৃন্দ। ‘‘জুয়ার নগরী খুলনা’’ শিরোনামে সংবাদ প্রচার করায় ১৩ এপ্রিল-’২৩ তারিখ, বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার সকল কপি আজ ভোরে নগরীর ময়লাপোতা মোড়ে হকারদের নিকট থেকে ছিনতাই করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবন্দ বলেন, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা থেকে পত্রিকা ছিনতাই হওয়ার ঘটনা দুঃখজনক। এর দায় স্থানীয় প্রশাসনও এড়াতে পারে না। স্বাধীনভাবে মতপ্রকাশের জন্য সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । কিন্তু নগরীতে জুয়া খেলা বন্ধের জন্য নিউজ প্রকাশ হওয়ায় সেই পত্রিকা ছিনতাই হওয়াও সমাজের জন্য ভালো নয় বলে নেতৃবৃন্দ মনে করেন। তাই, এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

খুলনা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সাধারণ
সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ সম্পাদিত ‘দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রিন্ট কপি
ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন
নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ ‘জুয়ার নগরী খুলনা’ শিরোনামে
সংবাদ প্রকাশ হওয়ায় প্রকাশ্যে পত্রিকা ছিনতাইয়ের ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন
হস্তক্ষেপ বলে মনে করেন। এ ধরনের পত্রিকা ছিনতাইয়ের ঘটনায় খুলনার সাংবাদিক সমাজ
উদ্বিগ্ন। সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,খুলনা মহানগরীতে কোথায়
কখন বা কারা জুয়া পরিচালনা করছেন। কাদের ছত্রছাঁয়ায় এ ধরনের অনৈতিক কর্মকান্ড
পরিচালিত হয়ে হচ্ছে তা কারো অজানা নয়। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িতদের
দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন,দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে
খুলনার সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ
অবিলম্বে খুলনা মহানগরীর জুয়ার আসর বন্ধসহ এর সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার
অসাধু কর্মকর্তাসহ অসাধু রাজনীতিকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান
রিয়াজ, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল
হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক
সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও
শেখ জাহিদুল ইসলাম।

খবরঃ বিজ্ঞপ্তির