নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)। গতকাল বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নগরীর হাজি মহসিন রোডস্থ নিজ বাড়ীতে তিনি বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নগরীর খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে টুটপাড়া কবরখানায় দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা বলেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা।