খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক বিবৃতি

খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক জন্মভূমি
পত্রিকার ষ্টাফ রিপোর্টার মামুন খানের স্ত্রী সায়লা
শারমিন (৩০) ও খুলনা প্রেসক্লাব সদস্য এবং দেশ
সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজুর আলম
সুমনের পিতা এম এ মমিন (৭৫) এর মৃত্যুতে খুলনা
সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ শোক ও
সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা
হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ,
সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ,
যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ
বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও
সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য
আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল
ইসলাম।খবরঃ বিজ্ঞপ্তির