শিক্ষার্থীদের সহায়তায় সরকার বিনামূল্যে বই প্রদানসহ নারী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় এনেছেঃ কেসিসি মেয়র 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিাবৃত্তি বা শিার্থীদের সহায়তা প্রদান মহৎ কাজ। শিক্ষার্থীদের সহায়তাকল্পে সরকার বিনামূল্যে বই প্রদানসহ নারী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর হোটেল সিটি ইনে শিাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনা মহানগরীর ৩৮ জন শিক্ষার্থীর অনুকূলে সর্বমোট ৪ লাখ ৭৬ হাজার টাকা শিাবৃত্তি প্রদান করা হয়। সিটি মেয়র শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ এ ধরণের মহৎ কাজে এগিয়ে আসলে সাধারণ শিার্থীরা উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, কেসিসি কর্তৃপ নগরবাসীকে সমৃদ্ধ নগর জীবন উপহার দিতে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে নাগরিকগণ আধুনিক নগরজীবনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তিনি নগরীতে বিদ্যমান সকল স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের কাজের মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

ডিএসকে’র সহকারী পরিচালক মোঃ খাইরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের সহযোগী অধ্যাপক ড. দিপায়ন মন্ডল ও ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক সনজিত সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ডিএসকে’র পরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির