খুলনা মহানগর যুবলীগ এর শোক প্রকাশ

নিউজ ডেস্কঃ
১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মো: শহিদুল ইসলাম লিটন এর পিতা মো: আমজাদ হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না………….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা ও সাংবাদিক নুর হাসান জনি এর মেঝ ভাই নুরুল ইসলাম নুরু (৪৮) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজিউন)।
তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন সহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানান গভীর সমবেদনা ।