মাদারীপুরের শিবচর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার ৪জনসহ ২০জন নিহত হওয়ার ঘটনায় সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসাথে সিটি মেয়র দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করেন।খবরঃ বিজ্ঞপ্তির