সাংবাদিক মামুন খানের স্ত্রীর সুস্থতা কামনায় কেইউজেসহ বিভিন্ন সংগঠনের বিবৃতি

খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক জন্মভূমি পত্রিকার স্টাফ
রিপোর্টার মামুন খানের স্ত্রী সায়লা শারমীন গুরুতর অসুস্থ হয়ে
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। মঙ্গলবার
অসুস্থ হয়ে পড়লে তাকে গরীব নেওয়াজ ক্লিনিকে ভর্তি করা হয়। বুধবার
বেলা তিনটার দিকে তার অপারেশনের পূর্ব মূহুর্তে অবস্থার অবনতি হলে
দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
সেখানে অপারেশন শেষে আইসিইউতে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতা
কামনা করে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান
করেছেন। বিবৃতিদাতারা হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক
আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল
হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,
প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য
আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।

কেসিআরএ’র সুস্থতা কামনা

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মামুন খানে স্ত্রী শায়লা শারমিন গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেসিআরএ’র সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।

 

খবরঃ বিজ্ঞপ্তির