১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও
জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন দুই দিনের কর্মসূচি
গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ১৭ মার্চ বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাব
চত্বরে চিত্রাঙ্কন,আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিশু থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা (ক,খ এবং গ) তিনটি
বিভাগে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিবেন। ১৯ মার্চ বিকেল ৩ টায়
খুলনা প্রেসক্লাবে বিজীয়দের মাঝে পুরুষ্কার বিতরণ করা হবে। খুলনা জেলা
আইনজীবী সমিতির সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট সাইফুল
ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে
দেবেন। মোট ৬ জন বিচারক প্রতিযোগিদের মধ্য থেকে মোট ২১ জনকে বিজয়ী
ঘোষণা করবেন।খবরঃবিজ্ঞপ্তির