সাংবাদিক প্রবীর বিশ্বাসের মাতার মৃত্যুতে কেইউজেসহ বিভিন্ন সংগঠনের শোক

খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য যমুনা টেলিভিশনের
খুলন ব্যুরো স্টাফ করসপনডেন্ট প্রবীর বিশ^াসের মাতা
করুণা রানী বিশ^াস পরলোকগমন করেছেন। তার বিদেহী
আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জানিয়ে খুলনা সাংবাদিক ইউনিয়ন
(কেইউজে) এর পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিদাতারা হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি
ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,
আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান
রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ
দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও
সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য
আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল
ইসলাম।

খুলনা প্রেস ক্লাবের শোক 

খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য, যমুনা টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার প্রবীর কুমার বিশ্বাসের মাতা করুণা রানী বিশ^াস (৭৩) বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার গোপালগঞ্জে মেয়ের বাড়িতে পরলোকগমণ করেছেন। রাতে গোপালগঞ্জের নিজ গ্রাম দূর্গাপুরের শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এদিকে সাংবাদিক প্রবীর কুমার বিশ্বাসের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

 কেসিআরএর শোক
খবর বিজ্ঞপ্তি
যমুনা টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার (খুলনা) প্রবীর কুমার বিশ্বাসের মাতা করুণা রানী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির