০৪ মার্চ ২০২৩ খ্রি. তারিখ শনিবার সকাল ১০.০০ ঘটিকায়
প্রতিষ্ঠানের কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুর
রশিদ (সার্বিক) এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে.
কর্নেল মোহাম¥দ শামীমুল আহসান শামীম, এএসসি। প্রধান
অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি
খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ, মাদক ও
সন্ত্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ
মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে উপদেশ ও দিক নির্দেশনামূলক বক্তব্য
প্রদান করেন। উল্লেখ্য প্রাক্তন কেপিসিয়ান কমান্ডার রেজা আহমেদ
ফেরদৌস (ডিকেন) তাঁর বিশেষ পারদর্শিতায় সমগ্র অনুষ্ঠানটি
ড্রোন ক্যামেরার মাধামে ধারণ করেন; যা একবিংশ শতাব্দীর বিশেষ
অবদান।খবরঃ বিজ্ঞপ্তির