খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বীমা মানুষের
মাঝে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলে। আর সঞ্চিত অর্থ আপদকালীন সময়ে প্রভূত
উপকারে আসে। দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধিতেও বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে।
সিটি মেয়র আজ বুধবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে জাতীয় বীমা দিবস
উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
‘‘আমার জীবন, আমার সম্পদ-বীমা করলে থাকবে নিরাপদ’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে
জেলা প্রশাসন-খুলনা এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান বীমা খাতের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। দেশের স্বার্থে তিনি
অনেক মিল কলকারখানা জাতীয়করণ করেন। এই খাতে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে
সরকার ১লা মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এ দেশে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।
উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে একচল্লিশ সালের মধ্যে দেশ উন্নত
দেশের মর্যাদা লাভে সক্ষম হবে হবে বলে তিনি উল্লেখ করেন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল-এর সভাপতিত্বে
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানী লিঃ এর প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, জীবন বীমা
কর্পোরেশন-খুলনার উপ-মহাব্যবস্থাপনক অরুণ কুমার চক্রবর্তী ও সাধারণ বীমা
কর্পোরেশন-খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে নগরীতে একটি সচেতনতামুলক বর্ণাঢ্য র্যালী
বের করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে র্যালীটি শহীদ হাদিস
পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ হাদিস পার্কে
এসে শেষ হয়। খবরঃ বিজ্ঞপ্তির