শারীরিক ও মানসিক শক্তি অর্জনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীমঃ খুলনা সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক ও মানসিক শক্তি অর্জনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য শিার্থীদের লেখা-পড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে শিা বান্ধব প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে সিটি মেয়র বলেন খুলনাঞ্চলের শিা ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয়সহ নতুন নতুন শিা প্রতিষ্ঠান অনুমোদনের পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শুধুমাত্র খুলনা মহানগরীর উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রায় দু হাজার চারশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থায়নে খুলনায় কর্মযজ্ঞ শুরু হয়েছে। চলমান কাজ সমাপ্ত হলে খুলনা একটি আধুনিক সুযোগ-সুবিধ সংবলিত নগরী হিসেবে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র আজ রবিবার সকাল ১০ টায় নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সিটি মেয়র বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ ও উপপরিচালক খোন্দকার রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, মানসম্মত শিা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। নতুন এই কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানে শিক-শিকিাদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক আবুল হোসেন সেখ ও সহকারি শিক মাহমুদ আলম বক্তৃতা করেন। বিদ্যালয়ের শিক-শিকিা, অবিভাবক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।খবরঃ বিজ্ঞপ্তির