বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এক্স-ক্যাডেট
খুলনার বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাগেরহাটের
সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্নারে এ মিলন মেলা অনুষ্ঠিত
হয়।
দিনব্যাপি এ অনুষ্ঠানে এক্স-ক্যাডেটদের জন্য ছিল নানা আয়োজন।
এরমধ্যে বিভিন্ন প্রতিযোগিতা। নারীদের জন্য বল দিয়ে স্ট্যাপ
ফেলো, পুরুষদের জন্য জালে বল মারো অথবা গোল করো এবং শিশুদের
জন্য বল নিক্ষেপ প্রতিযোগিতা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে
কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে এক্স-ক্যাডেট ও তাদের
পরিবারের সদস্যবৃন্দ। দিন শেষে আসাফুর রহমান কাজলের সঞ্চালনায়
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এসএম ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম, মোঃ নাজমুল
হাসান, মোঃ জাহিদুর রহমান, আবু সালাম, শাহরিয়ার সাত্তার
হীরা, হাবিবা খাতুন, সাব্বির আহমেদ, তাজিন মৌসুমী,
মেহেবুব হাসান (মামুন), মোঃ নাজমুল হাসান, রিফাত ইমন,
ডিকে ইমরান, রাকিব হাসান, তিশা তন্দ্রা ও তাদের পরিবারের
সদস্যবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির